সোনালী আঁশ পাট একাধারে কৃষিজাত ও রফতানি পণ্য। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে পাটের বৈচিত্র্যময় ডিজাইনকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান তৈরি করা। দেশব্যাপী ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com