Print

SomoyKontho.com

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৬ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে তারা দাবি করেছে।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাঁটিতে এটি ষষ্ঠ হামলা বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com