Print

SomoyKontho.com

দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলন-বলন এবং কথা বলার ক্ষেত্রে মার্জিত ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিশেষ করে নিজ নিজ দপ্তরের দায়িত্বের বাইরে গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বৈঠক।

এতে স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com