Print

SomoyKontho.com

ঈদে নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৬ , ৩:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর ঘিরে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশবাসীর জন্য নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যাত্রীদের উদ্দেশে পুলিশ জানায়, ঈদের ভ্রমণ পরিকল্পনা পর্যাপ্ত সময় নিয়ে করতে হবে এবং যাত্রাকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পাশাপাশি বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com