Print

SomoyKontho.com

সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুরের রাজধানী আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রোগী, দুইজন নারী নার্স ও একজন পুরুষ চিকিৎসকও রয়েছেন। হামলায় আরও ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com