Print

SomoyKontho.com

মোজতবা খামেনির শারীরিক অবস্থা জানালেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৬ , ৫:৪১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এখন আর কার্যকর নেই। এমনকি তিনি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হয়তো নিহত হয়েছেন বা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ামিতে অনুষ্ঠিতএক সামিটে ট্রাম্প বলেন, ইরানের নেতারা মৃত। তাদের সর্বোচ্চ নেতা আর নেই। তার ছেলে হয় মৃত, নয়তো খুবই খারাপ অবস্থায় আছে। কারণ কেউই তার কোনো খোঁজ পাচ্ছে না।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ভেঙে পড়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমানবাহিনী সম্পূর্ণ শেষ, আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com