Print

SomoyKontho.com

ইসরায়েলে একযোগে দুদেশের হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৬ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লাবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

 

 

রোববার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহর রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে।

এদিকে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এ হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। ‘সানডে ডন বা রোববার ভোর’ নামক এ অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর ‘আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার’।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com