ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এএন-২৬ মডেলের। এতে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত ফ্লাইটে থাকার সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com