Print

SomoyKontho.com

টালমাটাল ইতালির ফুটবল, ফেডারেশনে ডিম ছুড়াসহ আরও যা ঘটল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৬ , ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টালমাটাল এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইতালির ফুটবল। টানা তিন বিশ্বকাপে উঠতে পারেনি দলটি। অথচ তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এমন করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না ফুটবল-বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশটির ফুটবলপাগল সমর্থকেরা।

বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে হারাতে পারলেই ১২ বছর পর বিশ্বকাপে খেলত ইতালি। কিন্তু পরশু রাতে ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। ২০১৪ সালে সবশেষ বিশ্বকাপে ওঠার পর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর খেলতে না পারায় দর্শকদের ক্ষোভ আছড়ে পড়েছে ফেডারেশনের ওপর। রোমে ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) ভবনের সামনে বিক্ষুব্ধ সমর্থকেরা ডিম ছুড়েছেন। দেশটির ফুটবল ইতিহাসে এমন বেহাল অবস্থার জন্য ফেডারেশনের কর্মকর্তারা তাই পড়েছেন বিপাকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com