Print

SomoyKontho.com

শিগগিরই বিএনপির কাউন্সিল : মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৬ , ৯:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে যত দ্রুতই পারা যায় বিএনপি কাউন্সিলের দিকে যাবে।’

শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কোরবানির ঈদের আগে কাউন্সিল হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com