Print

SomoyKontho.com

মঞ্চে ফিরেই দর্শকদের মন জয় করল ‘রাজার চিঠি’

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৬ , ৮:০১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর আবারও মঞ্চের আলোয় ফিরল জাগরণী থিয়েটারের দর্শকপ্রিয় প্রযোজনা ‘রাজার চিঠি’। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ এই প্রদর্শনী দুটিকে কেন্দ্র করে নাট্যপ্রেমীদের মধ্যে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ বিরতির পর প্রিয় নাটকের প্রত্যাবর্তন যেন শিল্পকলা প্রাঙ্গণে এক পশলা নস্টালজিয়া আর স্বস্তির আমেজ নিয়ে আসে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক চিঠির প্রেক্ষাপটে। ১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাক নামক এক যুবক রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখেছিলেন। আশ্চর্যের বিষয় হলো রবীন্দ্রনাথ সেই চিঠির উত্তর দিয়েছিলেন। এই একটি প্রাপ্তি হরিদাস বসাকের জীবনকে আমূল বদলে দেয়। রবীন্দ্রসাহিত্যের আদর্শে প্রাণিত হয়ে তার চালচলন হয়ে ওঠে কবিগুরুর অমর সৃষ্টি ‘ঠাকুরদা’ চরিত্রের মতো। ১৯৪৭ সালের দেশভাগের চরম অস্থিরতার সময়েও হরিদাস বসাক নিজের জন্মমাটি ছেড়ে যাননি শুধুমাত্র রবীন্দ্রনাথের চিঠির সেই ঠিকানাটি বদলে যাবে এই আশঙ্কায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com