Print

SomoyKontho.com

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৬ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছিল, এই শিক্ষকরাই নকল করিয়েছে।

তিনি বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এখন আর কাউকে শাস্তি দেওয়া যায় না, সেখানে কিছু নেই। এই আইন সংশোধনের জন্য কাজ চলছে। সেখানে ডিজিটাল আইন ঢুকাতে হবে। নকল করায় ছাত্রকে, শিক্ষককে শাস্তি দিচ্ছেন, কিন্তু কেন্দ্র পরিদর্শককে শাস্তি দিচ্ছেন না। কেন্দ্রের বেঞ্চের নিচে, বাথরুমে নকল ঢুকিয়ে রাখে, এটি কে করে নিশ্চয়ই অথোরিটি করে। বাইরে থেকে মন্ত্রী-এমপিদের লোকজন মব করে নকল সাপ্লাই দিলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কাউকে ছাড়া যাবে না।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা শুরু হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com