হামের উপসর্গ নিয়ে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। যারা মারা গেছে সবাই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ১ হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় এক হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৮২ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছে তারা সবাই ঢাকা বিভাগের। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com