Print

SomoyKontho.com

সাগর-রুনি হত্যা: সরানো হলো র‌্যাবকে, তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৪ , ২:২১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ২:২১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিয়েছেন আদালত। মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। বাদীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।

এর আগে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষ থেকে সম্পূরক আবেদন করা হয়।  এছাড়া, রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় নতুন আইনজীবী ফৌজদারি আইন বিশেষজ্ঞ  মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com