সিলেট (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ) : সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লালারচক থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজন মানবপাচারকারী’দের আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছেন বিজিবি।
আটককৃত দের পরিচয় হলো মফিজুর রহমান চৌধুরী (৪৮), সেলিম ফকির (৩০), সাগর শেখ (১৮), লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (১২), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (১৬)। তারা সকলেই খুলনা জেলার বলে জানা গেছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান যে গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে আমরা লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে বিজিবির অভিযান পরিচালনা করি। এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের উদ্দেশ্যের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বয়ানে জানা যায় তারা বিনা পাসপোর্টে ভারতে পাড়ি দেয়ার আসায় ওয়াসকুরুনি নামক ব্যক্তির কাছে তারা বিভিন্ন ভাবে টাকা দিয়েছেন। ঘটনা স্থলে মূল আসামীকে পাওয়া যায়নি তবে তার নামে মামলা দায়ের করা হবে, এবং আটককৃতদের অতি সত্তর আদালতেও প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com