Print

SomoyKontho.com

ফ্যাসিস্টদের আমরা ক্ষমা করবো না: জামায়াত আমির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৪ , ১১:৩৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফ্যাসিস্টরা টানা ১৫ বছর আমাদের ওপর তাণ্ডব চালিয়েছে। হত্যা, গুম ও সম্পদ লুণ্ঠন করেছে। তাদেরকে আমরা ক্ষমা করবো না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পতিত সরকারের আমলে জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল ছিল। তারা আমাদের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল। বিচারের নামে দলের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশুও মৃত্যুবরণ করেছে। এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যের ফাঁক গলে কেউ যেন তা বিনষ্ট করতে না পারে। এজন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এরপর জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে দেশে থেকে নির্মূল করতে চেয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা কার্যত তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com