Print

SomoyKontho.com

বনশ্রীতে বাস উল্টে পড়ল খালে, হতাহতের আশঙ্কা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২৪ , ৯:৪৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খালে পড়েছে। বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত খান গণমাধ্যমকে বলেন, ‘‘সন্ধ্যা ৬টার দিকে আলিফ নামের একটি বাস উল্টে খালে পড়ে যায়। আহতদের উদ্ধার বরে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com